দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবার সারা দেশে সম্পূর্ণ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি ও সমমানের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান। এর ফলে দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থীরা একই প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবেন। শিক্ষার গুণগত মান ও মূল্যায়ন প্রক্রিয়াকে সমতায় আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী প্রাথমিক স্তরের ভর্তি নিয়েও নতুন নির্দেশনা দেন। তিনি বলেন, প্রথম শ্রেণিতে শিশুদের ভর্তির ক্ষেত্রে প্রচলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা পুরোপুরি বন্ধ করা হবে। শিশুদের ওপর মানসিক চাপ কমাতে নামমাত্র প্রক্রিয়ায় ভর্তি নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশে আয়োজিত স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের চূড়ান্ত পর্ব আগামী ২৯ জুন ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, শনিবার প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন সরকারের নতুন শিক্ষা দর্শনের কথা উল্লেখ করে বলা হয়, সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে কর্মমুখী ও আনন্দময় শিক্ষা ব্যবস্থা প্রচলন করা হচ্ছে। প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম শুরু হচ্ছে, যা পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতে সম্প্রসারণ করা হবে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে গণিত ও বিজ্ঞান ল্যাব স্থাপন এবং খেলাধুলার সুযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
এমএম/